ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

চিরকুট নিয়ে ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার সদরঘাটের একটি বহুতল মার্কেটের ছাদ থেকে পড়ে রাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের হাতের কিছুটা অংশ জুড়ে কাটা দাগ রয়েছে। যা দেখে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন আত্মঘাতী গেমস ব্লু হোয়েল খেলেই ওই তরুণ ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। যদিও পুলিশ বলছে আত্মহত্যা হলেও এই ঘটনার সঙ্গে ব্লু হোয়েলের কোন সম্পর্ক নেই।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদরঘাটের গ্রেটওয়াল শপিং সেন্টার বা মল্লিক টাওয়ার সংলগ্ন কোন ভবন থেকে পড়ে ওই তরুণের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান। তিনি জানান, আশপাশের কোন ভবনের ছাদ থেকে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। সে সদরঘাটের শরীফ মার্কেটের কোন দোকানের কর্মচারী ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ওসি মশিউর আরো বলেন, মৃতদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। তবে তদন্ত চলছে। তদন্ত শেষেই এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

তিনি আরো জানান, নিহতের হাতে কাটাছেড়ার দাগ থাকলেও কোনো ধরনের বিশেষ চিহ্ন বা কিছু আঁকা দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এদিকে সদরঘাটের একটি মার্কেটের সিকিউরিটি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত সোয়া ১০টার দিকে মল্লিক টাওয়ারের ছাদ থেকে এই তরুণ লাফিয়ে পড়ে। তাকে আমি চিনি। সে শরীফ মার্কেটেই চাকরি করতো। প্রত্যক্ষদর্শী লিটন বলেন, হঠাৎ গ্রেটওয়াল মার্কেটের পাশের ভবনের ছাদ থেকে ছেলেটি নিচে পড়ে যায়। এরপরই রক্তে পুরো রাস্তা ভিজে যায়। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা মৃতদেহের আশপাশের অনেকটা জায়গা ঘিরে ফেলে। পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে।

তিনি বলেন, কর্মকর্তাদের মধ্যে অনেকেই তার হাতের দিকটা বার বার দেখছিলেন। কারণ তার হাতের কিছু জায়গায় কাটা ছিল। ব্লু হোয়েল না কি যেন একটা গেমস বেরিয়েছে, ছেলের হাতের কাটা দাগ দেখে অনেকেই ধারণা করেছে সেও ওই গেমসের শিকার। শুনলাম তার কাছ থেকে নাকি একটি চিঠিও পাওয়া গেছে, তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

চিরকুট নিয়ে ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৩:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭