ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের পঞ্চবটীর চাঁদনী হাউজিং এলাকায় পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ‎গতকাল বৃহস্পতিবার সকালে যুবদলের দুপক্ষের সংঘর্ষে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারীর সঙ্গে ফতুল্লা যুবদলের সদস্য সচিব রাসেল মাহমুদের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

আহতরা হলেন– এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হোসেন খোকার ছেলে রাকিব, বিএনপিকর্মী রফিক ও আসমাউল হোসেনের ছেলে ইমরান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়ার চাঁদনী হাউজিং এলাকার বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেডের ঝুট নামাতেন রনির অনুসারীরা। এ নিয়ে রাসেল ও তার অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষ গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

১৩ বছর বয়সী ইমরান হোসেনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরানের বড় বোন ইশা মনি বলেন, ‘বাড়ির পাশে মাদ্রাসা থেকে ফেরার পথে ইমরানের পেটের বাঁ দিকে গুলি লাগছে। অনেক রক্ত বাইর হইছে। তারে ওটিতে নেওয়া হইছে। ডাক্তার বলছে, আট ব্যাগ রক্ত লাগব।’ গুলিবিদ্ধ বাকি দুজন নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, কারখানা থেকে যারা বৈধভাবে ঝুট নামাচ্ছিলেন, তাদের ওপর হামলা চালানো হয়। এটি রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পুরোটা ব্যবসায়িক। এতে আমি কোনোভাবে জড়িত নই।

‎ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব রাসেল মাহমুদ অভিযোগ অস্বীকার করে জানান, সংঘর্ষের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, স্থানীয় যুবদলের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে। কোন পক্ষ গুলি চালিয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারিনি।

বেস্ট স্টাইল কম্পোজিট কারখানার এমডি জাকির হোসেন জুয়েল জানান, গার্মেন্টের ঝুটের দখল নিতে স্থানীয় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের কারণে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩

আপডেট সময় ১০:০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬