ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেকনাফে বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাড়ার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বস্তাবন্দি অবস্থায় তিন খণ্ডিত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় হোছনী খাল-সংলগ্ন একটি কালভার্টের নিচে তিনটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো খুলে মানুষের দেহের খণ্ডিত অংশ দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, তিনটি খণ্ডিত অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বস্তাবন্দি এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেকনাফে বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬