ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুখের লোম নিয়ে নাজেহাল, বাড়িতেই বানিয়ে ফেলুন হেয়ার রিমুভাল

আকাশ নিউজ ডেস্ক:

শরীরের লোম কমানোর দুটি মূল রাস্তা রয়েছে। একটি হলো— ডাক্তারি চিকিৎসা বা ওষুধের ব্যবহার। অন্যটি হলো— লোম তুলে ফেলা। যারা রাসায়নিক বা ওষুধ থেকে দূরে থাকতে চান, তাদের জন্য রান্নাঘরের সাধারণ কিছু উপকরণই হতে পারে সেরা সমাধান। প্রাকৃতিক উপায়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বিশেষ ‘হেয়ার রিমুভাল স্ক্রাব’। সেটি কীভাবে সম্ভব জেনে নিন।

সুন্দর পোশাক পরার পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় শরীরের অতিরিক্ত লোম। বিশেষ করে স্লিভলেস বা শর্ট ড্রেস পরার ক্ষেত্রে এ সমস্যা অস্বস্তির কারণ হয়ে ওঠে। অনেকেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পার্লারে গিয়ে মোটা টাকা খরচ করে থাকেন। কেউ আবার ব্লেড-রেজার ব্যবহার করে থাকেন। কিন্তু রেজার ব্যবহারে ত্বক কেটে যাওয়ার ভয় থাকে বেশি। অনেক সময় দেখা যায় র্যাশ। এমনকি এর ফলে লোম আরও মোটা হয়ে দ্রুত ফিরে আসে। তাই ত্বক বিশেষজ্ঞরা ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে তৈরি করবেন ‘হেয়ার রিমুভাল স্ক্রাব’–

‘হেয়ার রিমুভাল স্ক্রাব’ তৈরি করতে প্রথমেই প্রয়োজন চিনি। একটি পাত্রে অন্তত ৩ টেবিল চামচ বা ৪ কিউব চিনি নিন। এরর মিশিয়ে নিন ২ টেবিল চামচ লেবুর রস। মিশ্রণটিকে কার্যকর করতে প্রয়োজন ৫ টেবিল চামচ আলুর রস ও ৫ টেবিল চামচ মসুর ডাল কিংবা পিঙ্ক লেন্টিল পাউডার। এসব উপাদান একসঙ্গে মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করে ফেলুন।

যেভাবে ব্যবহার করবেন:

‘হেয়ার রিমুভাল স্ক্রাব’ ব্যবহারের পদ্ধতিও অত্যন্ত সহজ। শরীরের যে অংশের লোম তুলতে চান, সেখানে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন, যাতে প্যাকটি পুরোপুরি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে হালকা ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ স্ক্রাবটি নিয়মিত ব্যবহারে শুধু যে লোম উঠে আসবে তা নয়, আলুর রস লোমের রঙ হালকা করতেও সাহায্য করে। ফলে ত্বক দেখায় মসৃণ ও উজ্জ্বল। তবে যারা দ্রুত এর ফল পেতে চাসন, তারা চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ওষুধ ব্যবহার করতে পারেন।

তবে স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে যে কোনো ঘরোয়া প্যাক ব্যবহারের আগে সাবধান হওয়া উচিত। এই মিশ্রণটি লোমে লাগানোর পর যদি জ্বালাপোড়া বা কোনো সমস্যা দেখা দেয়, তবে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রাকৃতিক উপায়ে ধৈর্য ধরে যত্ন নিলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই পাওয়া সম্ভব সুন্দর ও লোমহীন ত্বক।

Tag :
আপলোডকারীর তথ্য

মুখের লোম নিয়ে নাজেহাল, বাড়িতেই বানিয়ে ফেলুন হেয়ার রিমুভাল

আপডেট সময় ০৯:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬