ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ‘পালিয়ে যাব না’ বলে যে পালিয়ে যায়, সে ‘আসি’ বলে কখনও আসবে না: হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সাংবাদিক পেটানো সেই ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মৎস্য ভবনের সামনে ফটো সাংবাদিককে মারধর করার অভিযোগে মুস্তাইন নামের এক ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক মো. নাসির উদ্দিন ওই ট্রাফিক সার্জেন্টের হাতে লাঞ্ছিত ও নিপীড়নের শিকার হন।

এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মুস্তাইনকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম।

তিনি বলেন, এ ঘটনায় ট্রাফিক-দক্ষিণের সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থলে তদন্ত করেছেন। প্রাথমিক তদন্তে ট্রাফিক সার্জেন্ট মুস্তাইনের অসৌজন্যমূলক আচরণ’ পাওয়া গেছে। এজন্য তাকে ক্লোজড করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম।

এ বিষয়ে সাংবাদিক নাসির উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাব থেকে অফিসে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে আমাকে আটকে আমার গাড়ির কাগজপত্র দেখতে চান সার্জেন্ট মুস্তাইন। কাগজপত্র ঠিক থাকলেও সঙ্গে হেলমেট না থাকায় একটি মামলা দিতে চান ওই সার্জেন্ট।

আমি সার্জেন্টকে জানাই, তিনদিন আগে আমার হেলমেট চুরি হয়েছে। বেতন পেলে কিনে ফেলবো। কিন্তু তিনি কোনো কথা না শুনেই আমাকে একটি মামলা দেন।

নাসির আরও বলেন, আমি ব্যাগ থেকে ক্যামেরা বের করলেই সার্জেন্ট মুস্তাইন আমার টি-শার্টের কলার ধরে এবং ক্যামেরা কেড়ে নিয়ে অন্য এক পুলিশ সদস্যের হাতে দেন। ওই পুলিশ সদস্য আমাকে চর-থাপ্পর মেরে পুলিশ বক্সে নিয়ে যান। পরে সিনিয়র সাংবাদিকরা এসে আমাকে সেখান থেকে উদ্ধার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সাংবাদিক পেটানো সেই ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

আপডেট সময় ০৫:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭