ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান

সৌন্দর্যচর্চায় গোলাপজল ব্যবহারের ৩ নিয়ম

আকাশ নিউজ ডেস্ক:

সৌন্দর্যচর্চায় অনেকেই গোলাপজল ব্যবহার করেন। বিশেষ করে টোনার হিসাবে এর ব্যবহার বেশ জনপ্রিয়। স্পর্শকাতর ত্বকেও এটি ব্যবহার করা যায়। গোলাপজল ত্বকের জ্বালা ভাব কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং তরতাজা ভাব আনে। এ কারণে এটাকে ত্বকের পানীয় বলা হয়। তবে শুধু টোনার হিসাবে নয়, সৌন্দর্যচর্চায় গোলাপজল আরও নানাভাবে ব্যবহার করা যায়। যেমন-

বরফ:

বরফের ট্রে-তে গোলাপজল ঢেলে জমিয়ে নিতে পারেন। এমনিতে রূপচর্চায় বরফের ব্যবহার বেশ জনপ্রিয়। গরমের দিনে, মেকআপ করার আগে একটু টুকরো গোলাপজলের বরফ মুখে ১ মিনিট ঘষে নিন। তার পরে ময়েশ্চারাইজ়ার মেখে মেকআপ করুন। তাহলে মেকআপ সহজে গলবে না। ত্বকও উজ্জ্বল দেখাবে।

ফেশিয়াল মিস্ট:

গরমে ত্বকের জ্বালা ভাব কমাতে ভুমিকা রাখে ফেসিয়াল মিস্ট। আলদাা করে ফেস মিস্ট না কিনে, গোলাপজল দিয়েই বানিয়ে নিতে পারেন। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা গোলাপজল সঙ্গে রাখুন। রোদের তাপে কষ্ট হলে মুখে একবার করে স্প্রে করলেই স্বস্তি মিলবে।

ফোলাভাব কমাতে:

ফ্রিজে রাখা ঠান্ডা করা গোলাপজল তুলোয় নিয়ে দুই চোখ বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। এর শীতল স্পর্শে সহজেই ক্লান্তি কাটবে। চোখের নীচ ঘুমিয়ে ওঠার পরে ফোলা দেখায়। এই ফোলা ভাব কমবে এই ঠান্ডা পরশে। চোখের নীচের কালি কমাতেও এটি উপকারী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ?

সৌন্দর্যচর্চায় গোলাপজল ব্যবহারের ৩ নিয়ম

আপডেট সময় ০৮:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬