ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব ডিম দিবসে ডিম নিয়ে কাড়াকাড়ি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাজারে প্রতি পিস ডিম ৮টাকা। মাত্র তিন ঘন্টার জন্য পাওয়া যাবে মাত্র ৩ টাকা করে। আর সে ঘোষণা ছিল আজ বিশ্ব ডিম দিবসের জন্য। রাজধানীর খামারবাড়িতে আয়োজন করা হয় ডিম মেলার। যেখানে হালি প্রতি ডিমের দাম ১২টাকায় বিক্রি হবে। কিন্তু সেটা আর হলো কোথায়! ডিম মেলায় ডিম নিয়ে হলো কাড়াকাড়ি। কেউ পেলেন আর কেউ না পেয়ে হতাশ। আবার অনেকে হয়েছেন পুলিশের লাঠিচার্জের শিকার।

৩ টাকায় এ ডিম কিনতে আসা মানুষের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। অনেকে সকাল ৬টায় এসে লাইন দাঁড়ায়। বেলা ১১টায় এটি পরিণত হয় জনস্রোতে। প্রতিজনকে ৩ টাকা করে সর্বোচ্চ ৯০টি করে ডিম দেয়ার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি। পরে ৩৭টি করে দেয়া শুরু হয়। তাও এক সময় সম্ভব হয়নি। সিদ্ধান্ত হয় ১২টি করে দেয়া হবে ডিম। এক সময় মানুষের সংখ্যা এতো বেড়ে যায়, বলা একটি করে ডিম দিলেও সবাইকে দেয়া যাবে না। কর্তৃপক্ষ মেলায় ২০ হাজার ডিম এনেছিলো কম দামে বিক্রির জন্য। এক সময় বিশাল জনস্রোত সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হালকা লাঠিচার্জও করতে হয়। মেলায় আগতদের অভিযোগ ঘোষণা দিয়ে ডিম না দিয়ে প্রতারণা করা হচ্ছে তাদের সঙ্গে। আজ শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ীর কৃষিবিদ ইন্সটিটিউটে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত মেলা চলবে। মেলায় একজন ক্রেতা সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন। এদেশের খাবার উপযোগী যেসব ডিম উৎপাদিত হয় তার সবই মেলায় পাওয়া যাবে। মেলায় ডিম দিয়ে নানা স্বাদের খাবার তৈরি করে বিক্রিও করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিম কীভাবে উৎপাদন হয়, সেগুলোও আগত দর্শকদের দেখানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব ডিম দিবসে ডিম নিয়ে কাড়াকাড়ি

আপডেট সময় ০৪:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭