ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৪ অক্টোবর থেকে ঢাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ১৪ অক্টোবর শনিবার থেকে ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ওই দিন সকাল ৯টায় বেইলী রোডে সিদ্বেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিদর্শন করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত থাকবেন বলে কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান।

এছাড়া ১৪ অক্টোবর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুলশান কালাচাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মো. রফিকুল ইসলাম জিগাতলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেগম কবিতা খানম ঢাকা ক্যান্টনমেন্টে মুসলিম মডার্ণ একাডেমি, এবং ব্রি. জে. শাহাদাত হেসেন চৌধুরী (অব.) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলেও তিনি জানান।

ভোটার তালিকা হালনাগাদ কার্যμম উপলক্ষে ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছে। যেসব নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদেরকে নির্ধারিত তারিখে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার হতে হবে। যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে অর্থাৎ যাদের বয়স ২০১৮ সালের ১ জানুয়ারি ১৮ বছর বা তার বেশী হবে এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তাদের ভোটার করা হচ্ছে।

পরিচালক জানান, ভোটার হওয়ার যোগ্য কেউ ইতোপূর্বে হালনাগাদে বাদ পড়ে থাকলে তাদেরকেও ভোটার হরা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় ভোটার হওয়ার যোগ্য কারো তথ্য সংগ্রহ করা না হয়ে থাকলে তারাও নিবন্ধন কেন্দ্রে গিয়ে তথ্য ফরম পুরণ করে ভোটার হতে পারবেন।

বাদ পড়া ভোটারদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি, এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা ও সিটি কর্পোরেশেনের ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নাগরিকত্বের সনদপত্র, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ঠিকানা প্রমাণের স্বপক্ষে বাসা/বাড়ির ট্যাক্স প্রদানের রশিদ/চৌকিদারের রশিদ/যেকোন ইউটিলিটি বিলের কপি/জমির দলিলের ফটোকপি সাথে নিয়ে নিবন্ধন কেন্দ্রে যেতে হবে।

ঢাকা মহানগরী ও এর আওতাধীন এলাকাসমূহের ভোটার নিবন্ধনের সময়সূচি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রচার করা হয়েছে। সময়সূচি নির্বাচন কমিশনের ওয়েব সাইটে পাওয়া যাবে। এছাড়া হটলাইন ১০৫ নম্বরে ফোন করেও জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৪ অক্টোবর থেকে ঢাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

আপডেট সময় ১১:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭