ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের রোগ নিয়ন্ত্রণে এসেছে। আনিসুল হকের ছেলে নাবিদ হক বলেছেন, বাবা এখনও হাসপাতালে আছেন। প্রায় দু’মাসের চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বাবার রোগটি। পাশাপাশি ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বাবার।

নাবিদ হক আরো বলেন, আমরা নিজেদের আবেগ সামলানোর চেষ্টা করছি। আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তার চিকিৎসার প্রতিক্রিয়া মস্তিষ্কে দেখা গেছে এবং ভাসকুলাইটিস রোগটা এখন নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, মেয়রের পিএস মিজানুর রহমান জানান, লন্ডনে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আনিসুল হকের পরিবারের সদস্যরা। এ সময় তিনি তাদের সমবেদনা জানান। একই সময় প্রধানমন্ত্রী লন্ডনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের আনিসুল হকের চিকিৎসার যাবতীয় খোঁজ রাখার নির্দেশ দেন। সে অনুযায়ী বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও তার সার্বিক খোঁজ-খবর রাখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট সময় ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭