ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সদ্যপ্রয়াত স্ত্রীর বিরুদ্ধে আলভীর অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক :

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় গত ২৮ ফেব্রুয়ারি মারা যান আফরা ইভনাথ খান ইকরা, যিনি ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী। প্রথমে শোক আর আবেগের কথা বললেও অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি উল্টো প্রয়াত স্ত্রীর বিরুদ্ধেই একাধিক অভিযোগ তোলেন। সেই পোস্টে আলভী দাবি করেন, তিনি গত ২৫ ফেব্রুয়ারি নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন।

তার দাবি অনুযায়ী, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দিন ইকরা বাসায় বন্ধুদের নিয়ে পার্টি করেছিলেন এবং সেখানে মদ্যপানও হয়েছিল। এমনকি ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে আলভী আরও বলেন, ঘটনার আগের রাতে যদি মদ্যপান বা মাদক সেবন হয়ে থাকে, তাহলে তা পোস্টমর্টেম রিপোর্টে উঠে আসার কথা। তাই পোস্টমর্টেম রিপোর্ট যেন কোনোভাবেই পরিবর্তন না করা হয়—এ বিষয়ে নজর রাখার আহ্বান জানান তিনি।

এছাড়া আলভী দাবি করেন, তাদের বাসার ড্রইং-কাম-ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা ছিল, যার এক্সেস তাঁর কাছে ছিল না এবং সেটি ইকরার ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। বর্তমানে ইকরার ফোন পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তাঁর দাবি, ওই সিসিটিভি ফুটেজে ঘটনার আগের কয়েক দিনের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তাই ওই তিন দিনের ফুটেজ যেন কোনোভাবেই মুছে না যায়—এ বিষয়ে সাংবাদিক ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

দীর্ঘ ওই পোস্টে দাম্পত্যজীবন ও অতীত নিয়ে আলভী বলেন, ২০১০ সালে তারা পালিয়ে বিয়ে করেন। পরে দুই পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পেলে একসময় ইকরাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। আলভীর ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে ইকরা সেই সম্পর্ক থেকে ফিরে এসে আবার তার সঙ্গে সংসার শুরু করেন এবং তিনি তাকে ক্ষমা করে গ্রহণ করেন।

পোস্টের শেষ দিকে আলভী আরও দাবি করেন, বিভিন্ন মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও কর্মক্ষেত্রের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি বিপদে পড়তে পারেন। এমনকি তাকে অন্যায়ভাবে ফাঁসানোর আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

স্ত্রীর মৃত্যুর পর প্রথমে আবেগঘন বক্তব্য ও কয়েক দিনের ব্যবধানে প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ—এই বিপরীতমুখী অবস্থান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, একটি সংবেদনশীল ঘটনার পর এ ধরনের প্রকাশ্য অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং প্রয়াত একজন মানুষের সম্মান নিয়েও প্রশ্ন তৈরি করতে পারে।

ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন বলে জানান। স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে সেদিন নিজের ফেসবুক পোস্টে আলভী লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না, আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সদ্যপ্রয়াত স্ত্রীর বিরুদ্ধে আলভীর অভিযোগ

আপডেট সময় ০৪:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬