ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার চরম অভাব দেখা দিচ্ছে। একটি স্বাধীন দেশে হামলা কিংবা কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার মতো ঘটনা মানবতার জন্য হুমকিস্বরূপ। যারা মানবিক মূল্যবোধ আর গণতন্ত্রে বিশ্বাসী, তারা বিশ্ব পরিস্থিতির এমন অবনতি দেখে চরমভাবে হতাশ হচ্ছেন। এ সংঘাত বন্ধে বিশ্ব বিবেকের জাগ্রত হওয়া জরুরি।

সোমবার বিকালে ধানমন্ডির ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা এক কঠিন ও অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্ব রাজনীতিতে নৈতিকতার অভাব প্রকট। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে ওঠা মানুষ, তাই মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলাদেশেও যে অস্থিরতা চলছে, তাতে মানুষ এখনো সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না, এটা আল্লাহর অশেষ রহমত।

ফ্যাসিস্ট শক্তি গত ১৭-১৮ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকাকালে সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে শিক্ষা ব্যবস্থার। ই ভঙ্গুর অবস্থা থেকে শিক্ষ প্রতিষ্ঠানগুলোকে টেনে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য।

ড. শাহিদা রফিকের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি (শাহিদা রফিক) ছিলেন আপাদমস্তক একজন দেশপ্রেমিক এবং বিদুষী নারী। প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং জনগণের কল্যাণে কাজ করেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য উদাহরণ। তিনি সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখতেন।

মির্জা ফখরুল আরও বলেন, ড. শাহিদা রফিকের আদর্শকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আইনি কাঠামোর মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আইএসটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. শাহপুর রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬