ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বর্তমান সরকারের অধীনে ইভিএমে নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার দলটি সংলাপে অংশ নেয়। সংলাপে দলটির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে দলটির ১৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল নির্বাচনকে ঘিরে ১২ দফা প্রস্তাব দেয়।

দলটির দেয়া ১২ দফা প্রস্তাবের অন্যতম ছিল- বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব। ওয়ার্কার্স পার্টির মতে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংবিধানমতে বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে হবে। সংলাপে ওয়ার্কার্স পার্টি নির্বাচনের সময় সেনা মোতায়েনের বিপক্ষে মত দেয়। তাদের মতে, নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। তবে ক্ষেত্রবিশেষে কোনো কোনো স্থানে সেনা মোতায়েনের পক্ষে মত দেয় দলটি।

এ ছাড়া এবারের নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে নিজেদের অবস্থান জানায় ওয়ার্কার্স পার্টি। পাশাপাশি কালো টাকার ব্যবহার বন্ধ, রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে ও সীমানা পুনঃনির্ধারণ সহ ১২ দফা প্রস্তাব তারা সংলাপে তুলে ধরেন।

ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে সংলাপে বসে ইসি। এর পর ২৪ আগস্ট থেকে রাজনৈতিক নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান সরকারের অধীনে ইভিএমে নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি

আপডেট সময় ০১:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭