ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেকআপে প্রাইমার কেন গুরুত্বপূর্ণ

আকাশ নিউজ ডেস্ক:

যারা ঘরে বসে নিজে নিজে মেকআপ করেন, তারা ভাবেন প্রাইমার ছাড়া মেকআপ করলে বুঝি সব ঠিক হয়ে যায়। আসলে তা নয়। নিঁখুত মেকআপে প্রাইমারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফাউন্ডেশন মাখার আগে অনেকেই এত দিন মুখে শুধু ময়েশ্চারাইজার মাখতেন। কিন্তু এখন প্রাইমার মাখার পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, মেকআপের ক্ষেত্রে প্রাইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বক ও মেকআপের মাঝে খুঁতবিহীন, একেবারে মসৃণ একটি স্তর তৈরি করে প্রাইমার। যে কারণে মেকআপ করলেও মনে হয় না আলাদা করে মুখে কিছু মাখা হয়েছে। শুধু কি তাই? প্রাইমার ত্বকের যাবতীয় সমস্যা সাময়িক ভাবে হলেও ঢেকে দিতে পারে। ত্বকে সেবাম ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ওপেন পোরস ঢেকে দেয়। দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখতেও সাহায্য করে।

মুখে প্রাইমার না মেখে কেউ যদি মেকআপ করে ফেলেন, তাতে কি ধরনের অসুবিধে হতে পারে? মেকআপ করার আসল উদ্দেশ্য মুখের খুঁত ঢাকা। সেই কাজে প্রথম যে প্রসাধনীটি ব্যবহার করা হয়, সেটি হলো প্রাইমার। কেউ যদি সেটি ব্যবহার না করেন, তা হলে মেকআপ করাই বৃথা। কারও মুখে যদি ওপেন পোরস থাকে, তা হলে ফাউন্ডেশন বা কন্সিলারের কণা ত্বকের ওই ছিদ্রের মধ্যে ঢুকে যেতে পারে। মেকআপ করেও বলিরেখা ঢাকা যায় না। ত্বক অসমৃণ, খসখসে হয়ে যায়। অতিরিক্ত পরিমাণে সেবাম এবং ঘাম নিঃসরণ হয়ে মেকআপ গলে-ধুয়ে যেতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কিংবা মুখে অতিরিক্ত তাপ লাগলে এই ধরনের সমস্যা হতে পারে।

তবে প্রাইমার ব্যবহার করা সবার জন্য বাধ্যতামূলক নয়। যাদের ত্বক প্রায় নিখুঁত, স্বাস্থ্যোজ্জ্বল কিংবা যাদের নিয়মিত ভারী মেকআপ করার প্রয়োজন পড়ে না, তারা প্রাইমার না-ও মাখতে পারেন। কিন্তু যাদের ত্বক অমসৃণ, যাদের ত্বকে ওপেন পোরসের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই প্রাইমার ব্যবহার করা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেকআপে প্রাইমার কেন গুরুত্বপূর্ণ

আপডেট সময় ১১:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬