ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর

অাকাশ জাতীয় ডেস্ক:

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুই মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদসহ আট র্শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপরই সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার রাতে রাজধানী উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আট নেতাকে আটক করে।

আটককৃতরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক ও সাইফুল ইসলাম।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মো. সাজু মিঞা দুই মামলায় প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর

আপডেট সময় ১১:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭