ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বক্তব্যে লজ্জাবোধ ও শালীনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে তাকে ও তার স্ত্রীকে বানরের সঙ্গে তুলনা করে দেখানোর ঘটনার প্রতিক্রিয়ায় ওবামা এই মন্তব্য করেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি ভিডিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শুরুতে হোয়াইট হাউস এ নিয়ে ‘অতিরঞ্জিত প্রতিক্রিয়া’ বলে মন্তব্য করলেও পরে জানায়, এক কর্মীর ভুলে ভিডিওটি পোস্ট হয়েছিল এবং তা সরিয়ে নেওয়া হয়।

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে ২০২০ সালের নির্বাচনে কারচুপির ষড়যন্ত্রতত্ত্ব তুলে ধরা হয়। ভিডিওর শেষাংশে কয়েক সেকেন্ডের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার মুখ বানরের শরীরে বসানো একটি দৃশ্য দেখানো হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বামঘেঁষা রাজনৈতিক পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কথাবার্তা এমন এক নিষ্ঠুরতার পর্যায়ে নেমে গেছে, যা আগে দেখা যায়নি।

ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে ওবামা বলেন, অধিকাংশ আমেরিকান এ ধরনের আচরণকে গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করেন। তার ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে এক ধরনের ‘বিদ্রুপাত্মক প্রদর্শনী’ চলছে এবং যাদের আগে শালীনতা ও দায়িত্ববোধের প্রত্যাশা করা হতো, তাদের মধ্যেও এখন সে বোধের ঘাটতি দেখা যাচ্ছে।

ওবামা আরও বলেন, এ ধরনের বার্তা শেষ পর্যন্ত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানদের জন্য ক্ষতিকর হতে পারে এবং এর জবাব শেষ পর্যন্ত আমেরিকার জনগণই দেবে।

এদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নির্বাচনী জালিয়াতি সংক্রান্ত ভিডিওটির মূল বক্তব্যের সঙ্গে তিনি একমত, তবে শেষাংশের আপত্তিকর ক্লিপটি তিনি দেখেননি বলে দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা

আপডেট সময় ০২:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬