ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

অাকাশ জাতীয় ডেস্ক:

নবম ওয়েজ বোর্ডে গঠনের দাবিতে সাংবাদিকরা মঙ্গলবার সচিবালয়ের সামনের অবস্থান কর্মসূচি পালন করেছে। এছাড়া আগামী ১২ অক্টোবর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত (বিএফইউজে) বাংলাদেশ ফডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে)-এর পূর্ব ঘোষিত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিএফউইজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে আগামী ১২ অক্টেবরের পর ১৫ অক্টোবর থেকে একই স্থানে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করা হবে।

ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী পরিচালনায় অবস্থান কর্মসূচির চলাকালে নবম ওয়েজ বোর্ড গঠনের বিভিন্ন দিক উল্লেখ করে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজে’র সাবেক সভাপতি কাজী রফিক, বিএফইউজে’র সদস্য নূরে জান্নাত আখতার সীমা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, ডিইউজে’র নেতা আখতার হোসেন ও মাহমুদুর রহমান খোকন প্রমুখ।

সভায় বিএফইউজে’র নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন ও ৫৭ ধারা বাতিলের দাবিতে সারাদেশে সাংবাকিরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে। অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার দাবি জানান।

আগামীকাল বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৫:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭