ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগের উপকমিটিতে চার উপাচার্য

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষক ক্ষমতাসীন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটিতে স্থান পাচ্ছেন। এছাড়া ৪৯ সদস্যের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটির একটি খসড়া তালিকায় তাঁদের নাম রয়েছে।

নামের তালিকার নিচে কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক ও সদস্যসচিব আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহারের (চাঁপা) সই রয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক পূর্ণাঙ্গ উপকমিটি এখনো চূড়ান্ত করা হয়নি। একটি খসড়া তালিকা করা হয়েছে। আরও আলোচনার পর তা চূড়ান্ত করা হবে।

চারজন উপাচার্য কমিটিতে সদস্য পদে স্থান পেয়েছেন। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান।

এছাড়া কমিটির সদস্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন। কমিটিতে সাবেক অধ্যাপক, ক্ষমতাসীন দলের সাংসদ ও নেতারা স্থান পেয়েছেন।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, আমি শুনেছি, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটিতে আমাকে রাখা হয়েছে। তবে এটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কমিটি হলে নিশ্চয়ই জানানো হবে। তখন এ ব্যাপারে মন্তব্য করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ.লীগের উপকমিটিতে চার উপাচার্য

আপডেট সময় ০৫:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭