ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যাচ্ছে? ভরসা রাখুন ভেষজে

আকাশ নিউজ ডেস্ক :

ত্বকের যত্নে অনেকেই নানা ধরনের ক্রিম, জেল, প্রসাধানী ব্যবহার করেন। তারপরও বাড়ে না ত্বকের উজ্জ্বলতা। এর পরিবর্তে অনেকের অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যায়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে,বাজার চলতি অনেক পণ্যে হাজারও রাসায়নিক থাকে যা ত্বককে সুন্দর করে তোলার পরিবর্তে তাড়াতাড়ি বুড়িয়ে দেয়। তাই নানা ভেষজের গুণসমৃদ্ধ আয়ুর্বেদের উপর ভরসা রাখুন। তাহলে ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত, সুন্দর।

আয়ুর্বেদ অনুযায়ী ,ত্বকের পরিচর্যার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা জরুরি। তা না হলে মোটেও কার্যকর ফল দেবে না।

ত্বকের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ত্রিফলা। আমলকী, বহেড়া এবং হরতকির নিত্যদিনের ব্যবহারে ত্বক হবে আরও সুন্দর।

কীভাবে ব্যবহার করবেন:

আধ গ্লাস হালকা গরম পানি নিন। এবার এতে ৫ থেকে ১০ গ্রাম ত্রিফলার গুঁড়া পাউডার মেশান। সঙ্গে ভালোভাবে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। ঘুম থেকে ওঠার পর খালি পেটে এই মিশ্রণ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ব্রণের সমস্যাও কমবে।

প্রতিদিনের খাদ্যতালিকায় অশ্বগন্ধা, আমলকী, গুলঞ্চ রাখতে পারেন। চাইলে এই তিনটি গুঁড়ো মিশিয়ে দই ও মধু দিয়ে ফেসপ্যাক ব্যবহার করে মাখতে পারেন। তাহলেও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

ত্বকের নানারকম সমস্যার সমাধান হতে পারে ঘি। ত্বকের শুষ্কতা দূর পারে ঘি। ঠোঁটফাটা, গোড়ালি ফাটা কমাতে বেশ কার্যকর ঘি। আবার প্রতিদিন মাত্র এক চামচ ঘি খেলেও বাড়বে ত্বকের উজ্জ্বলতা।

কমপক্ষে সপ্তাহে একদিন অবশ্যই ডিটক্স ওয়াটার খাওয়া প্রয়োজন। তাতে ভিতর থেকে পরিষ্কার হবে ত্বক।

সঠিক পরিমাণে পানি না খেলেও ত্বকের সমস্যা বাড়তে পারে। প্রতিদিন কমপক্ষে ৪-৫ লিটার পানি পান করুন। এতে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়বে। দেহের আর্দ্রতাও বজায় থাকবে।

আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, সুন্দর ত্বক পেতে চাইলে সারাদিনে কমপক্ষে আধঘণ্টা শরীরচর্চা করতেই হবে। তা না হলে নিয়ম করে হাঁটতে হবে।

প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি তেলমসলাযুক্ত খাবার রাখা যাবে না। তাহলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যাচ্ছে? ভরসা রাখুন ভেষজে

আপডেট সময় ১০:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬