ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

আকাশ নিউজ ডেস্ক : 

সুন্দর চুল কে না চায়! কিন্তু ঝলমলে, সুন্দর চুল পাওয়া ততটা সহজ নয়। প্রতিনিয়ত দূষণ, যত্নের অভাবে চুল হয়ে ওঠে শুষ্ক-রুক্ষ। তাই চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত যত্নের প্রয়োজন।

অনেকেই শ্যাম্পু করার আগে চুলে তেল দেন । কেউ আবার আগের রাতে তেল মেখে পরের দিন শ্যাম্পু করেন। কিন্তু প্রশ্ন হল, এভাবে তেল লাগানোর কি আদৌ উপকারিতা আছে ?

ময়শ্চার ধরে রাখে:

ক্ষারীয় শ্যাম্পু চুল এবং মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। এদিকে তেল মাথার ত্বক ও চুলের উপর একটি স্তর তৈরি করে। যে কারণে শ্যাম্পুর সময় ময়শ্চার হারায় না চুল। তাই শ্য়াম্পুর আগে তেল মালিশ করা ভালো।

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করলে আরও যেসব উপকারিতা মেলে-

রুক্ষ চুল থেকে মুক্তি মিলবে:

হেয়ার কিউটিকলকে কোমল করে চুলের রুক্ষ ভাব কাটায় অয়েলিং। ফলে চুলের রুক্ষতা-শুষ্কতা দূর করতে শ্যাম্পু করার আগে তেল মালিশ জরুরি।

মাথার ত্বক ভালো থাকবে:

মাথার ত্বকে অয়েল মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে পুষ্টি পাবে হেয়ার ফলিকল। তাই মাথার ত্বক ভালো রাখতে শ্য়াম্পু করার আগে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ থাকা নারকেল তেল দিয়ে চুলে ম্যাসাজ করুন।

ঝলমল করবে চুল:

শ্যাম্পু করার আগে অয়েলিং করলে চুল হবে রেশমের মতো। তখন জট ছাড়াতেও কোনও সুবিধা হবে না।

এছাড়াও শুষ্ক চুলে শ্যাম্পু করতে গেলে ঘর্ষণ হয় বেশি। এর থেকে চুলের ডগা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আগে তেল মালিশ করে নিলে সেই আশঙ্কা দূর হয়।

মাথায় তেল দিয়ে সারারাত না রাখাই ভালো। এতে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে আর খুশকির সমস্যা বাড়বে। তাই তো শ্যাম্পু করার মাত্র ১ ঘণ্টা আগেই তেল লাগানো ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

আপডেট সময় ০৯:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬