ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

আকাশ বিনোদন ডেস্ক : 

কয়েক দশক ধরে কমেডি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত এমি জয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারা শুক্রবার (৩০ জানুয়ারি) মারা গেছেন। ‘হোম অ্যালোন’-এ কেভিনের উদ্বিগ্ন মায়ের চরিত্রে কিংবা ‘শিটস ক্রিক’-এর আইকনিক ময়রা রোজ চরিত্রে তার অভিনয় দর্শকের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তার সংস্থা ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি (সিএএ)-এর এক বিবৃতি অনুযায়ী, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ছিলেন। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কানাডিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী। তবে মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৯৭০-এর দশকে টরন্টোর বিখ্যাত কমেডি মঞ্চ সেকেন্ড সিটি-তে ও’হারার ক্যারিয়ার শুরু হয়। সেখানেই ইউজিন লেভির সঙ্গে তার প্রথম কাজ, যিনি পরবর্তীতে আজীবন সহযোগী এবং ‘শিটস ক্রিক’-এ তার সহ-অভিনেতা ছিলেন। এই দুজনই জনপ্রিয় স্কেচ শো ‘এসসিটিভি’-এর মূল কাস্টের সদস্য ছিলেন, যা মার্টিন শর্ট ও আন্দ্রেয়া মার্টিনের মতো প্রখ্যাত কানাডিয়ান কৌতুক অভিনেতাদেরও ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কমেডির পাশাপাশি অন্যান্য চরিত্রেও ও’হারা তার দক্ষতার প্রমাণ রেখেছেন। এইচবিওর ‘দ্য লাস্ট অব আস’-এ তার অভিনয় এই অভিনেত্রীকে এমি মনোনয়ন এনে দেয়। একই সঙ্গে ‘দ্য স্টুডিও’-তে হলিউড প্রযোজক হিসেবে তার সাম্প্রতিক অভিনয়ের কারণেও তিনি এমি মনোনয়ন পান।

ক্যাথরিন ও’হারা তার স্বামী বো ওয়েলচ এবং দুই পুত্র—ম্যাথিউ ও লুককে রেখে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

আপডেট সময় ০৫:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬