ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অভিনয়টা ঠিকঠাক হলে অন্য কিছুর দরকার নেই’:স্বস্তিকা মুখার্জি

আকাশ বিনোদন ডেস্ক :

নিজের অভিনয় দক্ষতা আর স্পষ্টবাদিতার জন্য আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রির নানা অসংগতি নিয়ে খোলাখুলি কথা বলতে পিছপা হন না তিনি।

সম্প্রতি নতুন একটি প্রজেক্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বস্তিকা তুলে ধরেন বিনোদন জগতের অন্ধকার দিক, পাশাপাশি প্রকাশ করেন নিজের দীর্ঘ ক্যারিয়ারে এক ধরনের আক্ষেপের কথা।

স্বস্তিকা বলেন, ‘অভিনয় যদি ঠিক থাকে, তাহলে জনপ্রিয়তার অঙ্ক কষা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না।’ নতুন প্রজেক্টের কথা জানিয়ে স্বস্তিকা বলেন, ‘এই ধরনের চরিত্রে এতদিন আমাকে কেউ ভাবেনি। আমি যে শুধু কথার কথা বলি না, সেটা হয়তো এতদিনে সবাই বুঝে গেছেন।’

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার দেখে ছবিতে কাস্টিং করার প্রবণতার তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী। তার মতে, এই প্রবণতা অভিনয়ের মানকে প্রশ্নবিদ্ধ করছে।

স্বস্তিকা বলেন, ‘আমি পরিচালককে বলেছি, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তাহলে আমি এই কাজটা করব না।’ নিজের অবস্থানে অনড় থেকে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার কাছ থেকে যদি ওরা মাটিতে পা দিয়ে চলার শিক্ষা নিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অভিনয়টা ঠিকঠাক হলে অন্য কিছুর দরকার নেই’:স্বস্তিকা মুখার্জি

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬