ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে শাহানুর রহমান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে লাশ উদ্ধারের পর রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহানুর সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার এসআই সুমন দেবনাথ বলেন, খিলগাঁওয়ের ৪২৯/সি নম্বর ভবনের তৃতীয় তলার বাসা থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ ও বিষণ্নতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৃতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, প্রায় দুই মাস আগে স্ত্রীর সঙ্গে শাহানুরের বিচ্ছেদ হয়। এ নিয়ে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। পাশাপাশি ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন বিষয়ে মানসিক চাপে ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬