ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের বিপক্ষে গোলবন্যা ‍ছুটিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছেন সাবিনা-কৃষ্ণারা।

থাইল্যান্ডের ব্যাংককে এদিন হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল আসে কৃষ্ণা রানী ও নওশন জাহানের কাছ থেকে। বড় জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সমীকরণ মিললে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হতে পারে আজই।

টেবিলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ভারত। এক পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে ভুটান। আজ ভারত যদি ভুটানের বিপক্ষে ড্র করে তাহলে ভারতের ১০ ও ভুটানের হবে ৯ পয়েন্ট। সে ক্ষেত্রে বাংলাদেশ যদি হেরে যায় শেষ ম্যাচে তবুও চ্যাম্পিয়ন হবে। শেষ ম্যাচে ভারত জিতলে বাংলাদেশের সমান ১৩ পয়েন্ট হবে।

সাফের বাইলজ অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড লড়াইয়ে যে এগিয়ে থাকবে সেই দল চ্যাম্পিয়ন হবে। ভারতকে আগেই হারানোর ফলে পয়েন্ট সমান থাকলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

সেই পথটি পাকিস্তানকে উড়িয়ে মসৃণ করেছেন বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে আজ সাবিনা, কৃষ্ণা, নীলাদের আক্রমণের সামনে পাকিস্তানের মেয়েরা ছিলেন অসহায়। প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধে দেয় আরও ৩ গোল। তবে এসময় একটি হজমও করেছে। তবে বড় জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়েন সাবিনাদের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট সময় ০৩:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬