ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেলিকপ্টারে এলো বিপিএল ট্রফি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

অবশেষে উন্মোচিত হলো বিপিএলের কাঙ্ক্ষিত ট্রফি। বিকেল সাড়ে ৪টার পর হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন ও অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আকবর আলি। পরে মাঠের মাঝে নির্ধারিত জায়গায় নিয়ে রাখেন তারা।

এরপর ফাইনালের দুই অধিনায়ক শেখ মেহেদি হাসান ও নাজমুল হোসেন শান্ত মিলে উন্মোচন করেন বিপিএলের নতুন ডিজাইনের এই ট্রফি। এসময় মাঠের চারপাশ থেকে ওড়ানো কালার স্মোক। এই পর্ব শেষ করে বিশেষ গাড়িতে করে মাঠের চারপাশে ঘোরানো হচ্ছে ট্রফি।

বিপিএলের ফাইনাল ঘিরে দর্শকের ঢল নেমেছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। কিন্তু দুপুর ১২টা থেকেই ভিড় জমতে শুরু করে মাঠের আশাপাশে। প্রবেশদ্বার খোলা মাত্রই মাঠে ঢুকতে শুরু করেন দর্শকরা।

ফাইনাল ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে যায় প্রায় ৪০-৪২ ঘণ্টা আগেই। খেলা শুরুর আগেই মাঠের গ্যালারি কানায় কানায় ভর্তি হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হেলিকপ্টারে এলো বিপিএল ট্রফি

আপডেট সময় ০৪:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬