ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন : ইউক্রেন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ার রাত্রিকালীন বিমান হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনে তাপ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় কিয়েভের কাছে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যুদ্ধাপরাধী পুতিন নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’

তিনি আরো জানান, রুশ বাহিনী অন্তত সাতটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রসঙ্গ টেনে আন্দ্রি সিবিগা বলেন, ‘পুতিনের বর্বর হামলা মঙ্গলবার সকালে দাভোসে সমবেত বিশ্বনেতাদের জন্য একটি সতর্কবার্তা। ইউক্রেনীয় জনগণের জন্য সহযোগিতা জরুরি। ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপন ছাড়া ইউরোপে কোনো শান্তি থাকবে না।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনী ‘উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র’ এবং ‘৩০০-এর বেশি আক্রমণাত্মক ড্রোন’ নিক্ষেপ করেছে। ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা বলেন, ‘কিয়েভের প্রায় অর্ধেক এলাকা এখন ব্ল্যাকআউটে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন : ইউক্রেন

আপডেট সময় ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬