ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত

আকাশ জাতীয় ডেস্ক : 

যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে রফিকুল ইসলাম (৪২) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে গণপিটুনিতে নিহত হয়েছেন হামলাকারী আব্দুল আলিম পলাশ (৩৫)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুইজনের বাড়িই যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে।

নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। আর আব্দুল আলিম পলাশ একই গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে রফিকুল ইসলাম তার সলুয়া বাজারের মুদি দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে সলুয়া কলেজের সামনে পৌঁছালে পলাশ নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রফিকুলের ওপর হামলা করে ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে মারা যান তিনি।

এদিকে রফিকুলের ওপর হামলার ঘটনায় কয়েকজন এলাকাবাসী হামলাকারী পলাশকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়।

চৌগাছা থানার ওসি রেজাউল করীম জানান, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। বিস্তারিত পরে বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত

আপডেট সময় ১২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬