ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিশ্বকাপ খেলতে যাব কিনা নিশ্চিত নই’

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। অথচ এখনও চূড়ান্ত হয়নি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেন্যু।

নিরাপত্তা ইস্যুতে ভারতে যাবে না বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন করে শ্রীলংকায় খেলার আগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট দল যাতে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় সেজন্য বিসিবিকে বোঝাতে ঢাকায় আসে আইসিসির প্রতিনিধি। কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যাওয়া সম্ভব নয়।

যে কারণে বিশ্বকাপ শুরুর ১৭ দিন আগেও বাংলাদেশের ভেন্যু চূড়ান্ত হয়নি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

তাইতো আজ বিপিএল ম্যাচ শেষে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বললেন, আসলে বিশ্বকাপে যেতে আরও অনেকদিন বাকি, আদৌ যাব কি না তা নিয়ে আমরা নিশ্চিত নই।

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বোর্ডের অবস্থানের প্রশ্নে লিটন বললেন ‘নো কমেন্টস’

ভারত এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বৈরিতা নিয়ে আপনার পর্যবেক্ষণ কী? এমন প্রশ্নে লিটন বললেন, ‘আমি বুঝতে পারছি আপনি কী প্রশ্ন করবেন, তবে এটি আমার জন্য নিরাপদ নয়। এর কোনো উত্তর দেব না।’

বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, তার আগে এ ধরনের উইকেট; প্রস্তুতির জন্য কতটা সহায়ক? ‘আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? আসলে বিশ্বকাপ যেতে আরও অনেকদিন বাকি, আদৌ যাব কি না তা নিয়ে আমরা নিশ্চিত নই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বিশ্বকাপ খেলতে যাব কিনা নিশ্চিত নই’

আপডেট সময় ০৬:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬