ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত

আমিরাতের সঙ্গে ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি ভারতের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ৩০০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে ভারত।

সোমবার এই চুক্তিটি হয়। এর মধ্য দিয়ে ভারত এখন এলএনজি খাতে আমিরাতের সবচেয়ে বড় গ্রাহকে পরিণত হলো। একই সঙ্গে দুই দেশের নেতারা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য সংক্ষিপ্ত দুই ঘণ্টার নয়াদিল্লি সফরে আসেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকে দুই নেতা আগামী ছয় বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ বিলিয়ন ডলারে উন্নীত করার অঙ্গীকার করেন এবং কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে তোলার সিদ্ধান্ত নেন। চুক্তি অনুযায়ী আবুধাবির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এডিএনওসি গ্যাস আগামী ১০ বছর ধরে ভারতের হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনকে বছরে ৫ লাখ টন এলএনজি সরবরাহ করবে বলে কোম্পানিগুলো জানিয়েছে। এডিএনওসি গ্যাস জানায়, এই নতুন চুক্তির ফলে ভারতের সঙ্গে তাদের মোট চুক্তিমূল্য ২০০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ভারত এখন সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় গ্রাহক এবং এডিএনওসি গ্যাসের এলএনজি কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সংযুক্ত আরব আমিরাত ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

সফরে শেখ মোহাম্মদের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীসহ একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদলও ছিল।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, দুই দেশ কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব গঠনের লক্ষ্যে একটি অভিপ্রায়পত্রে (লেটার অব ইন্টেন্ট) সই করেছে।

উল্লেখ্য, গত বছর পাকিস্তান সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সম্প্রতি এক পাকিস্তানি মন্ত্রী পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে মিশ্রি স্পষ্ট করেন, আমিরাতের সঙ্গে অভিপ্রায়পত্র সই করার অর্থ এই নয় যে, ভারত আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়বে। তিনি বলেন, এ অঞ্চলের কোনও দেশের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা মানেই এই নয় যে, আমরা ওই অঞ্চলের নির্দিষ্ট কোনও সংঘাতে বিশেষভাবে জড়িয়ে পড়ব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা

আমিরাতের সঙ্গে ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি ভারতের

আপডেট সময় ০৮:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬