ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না, চীনের সতর্কতা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব ‘জঙ্গলের শাসনের’ দিকে ফিরে যেতে পারে না বলে সতর্ক করলেন চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ, গ্রিনল্যান্ড দখলের হুমকির মাঝে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) সম্মেলনে মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র যখন গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ জোরদার করে সেখানে সামরিক বিমান পাঠিয়ে দিয়েছে, সেই সময় দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে এই সতর্কতা উচ্চারণ করলেন তিনি।

হে লিফেং বলেন, নিজেদের স্বার্থের ভিত্তিতে সুনির্দিষ্ট কিছু দেশের বিশেষাধিকার থাকা উচিত নয় এবং বিশ্ব এমন ‘জঙ্গলের শাসনে’ ফিরে যেতে পারে না; যেখানে শক্তিশালীরা দুর্বলদের শিকার করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে অত্যন্ত আগ্রাসী পদক্ষেপে ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা এগিয়ে নিচ্ছেন এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র ডেনমার্ককে গ্রিনল্যান্ড হস্তান্তরের দাবি জানাচ্ছেন। এর মাঝেই চীনের উপপ্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সতর্ক করে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন।

হে লিফেং বলেন, সব দেশেরই তাদের বৈধ স্বার্থ রক্ষার অধিকার রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না, চীনের সতর্কতা

আপডেট সময় ০৭:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬