ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নারীরা সমাজের অঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: আজহারুল ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক : 

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, নারী পরিবার ও সমাজের অঙ্গ হিসেবে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারীরা শক্তিশালী হলে সমাজ ও দেশ দুটোই এগিয়ে যাবে।

রোববার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত চকতাহিরা এলাকায় এক মহিলা সমাবেশের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী হতে হবে। নারীরাই সমাজ গঠনের মূল চালিকা শক্তি। নারীরা যদি সচেতন ও শক্তিশালী হয়, তবে সমাজ এবং দেশ দুটোই এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নারীর সমাজের নেতৃত্ব শক্তিশালীকরণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আক্কাস আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, প্রভাষক আমিনুল ইসলাম, জিকরুল ইসলাম জেহারি, কাজী শামসুল হুদা, আবু হানিফ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নারীরা সমাজের অঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: আজহারুল ইসলাম

আপডেট সময় ১০:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬