ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতি পিস ডিম মিলবে মাত্র ৩ টাকায়

অাকাশ জাতীয় ডেস্ক:

অবিশ্বাস্য হলেও সত্য মাত্র ১২ টাকায় ১ হালি ডিম কিনতে পারবেন রাজধানীবাসী। এতে প্রতি পিস ডিমের দাম পড়বে মাত্র ৩ টাকা। এই সুযোগ অন্য কোথাও না; খোদ রাজধানীতেই। তবে এ সুযোগ মাত্র একদিনের জন্য।

আগামী ১৩ অক্টোবর ‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত মেলায় দিনব্যাপী এই দামে ডিম কেনা যাবে। প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, একজন ভোক্তা মেলায় সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন। ডিম প্রিয় মানুষের জন্য এই সুযোগ সৃষ্টি করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ অধিদফপ্তর সূত্র জানায়, মেলায় বড় বড় পোল্ট্রি ফার্ম, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিম দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুতকারক কোম্পানিগুলো অংশ নেবে। এছাড়া ইদানিং অর্গানিক ডিম উৎপাদনের প্রবণতা বেড়েছে। এসব প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে।

মেলা উপলক্ষে দিনব্যাপী একাধিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এগুলোতে ডিমের গুণাগুণ, ডিম উৎপাদনের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হবে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথ আয়োজনে এই মেলা চলবে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতি পিস ডিম মিলবে মাত্র ৩ টাকায়

আপডেট সময় ১১:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭