ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাফ ফুটসালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঠিক ফুটবল নয়, তবে ফুটবলের মতোই। ইনডোরে ছোট গোলপোস্টের সামনে দুই দলের পাঁচজন করে খেলোয়াড় নিয়ে খেলা হয় ‘ফুটসাল’। এতে নেই অফসাইড, নেই থ্রোয়িং। থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো আজ শুরু হতে যাচ্ছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ, যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচ।

দলের অন্যতম খেলোয়াড় মঈন আহমেদ এক ভিডিও বার্তায় জানান, ম্যাচ ঘিরে পুরো দল আত্মবিশ্বাসী ও উজ্জীবিত হয়ে আছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই তারা থাইল্যান্ড গিয়েছেন। আশা করছেন, ভারতের বিপক্ষে জয় দিয়েই নতুন আসরের যাত্রা শুরু করতে পারবে বাংলাদেশ। আসরে মেয়েদের ফুটসালেও অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামীকাল নন থাবুরি স্টেডিয়ামে সাবিনাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষও ভারত।

পুরুষ দলের অধিনায়ক রাহবাব ওয়াহেদ খানও একই প্রতিশ্রুতি দিয়েছেন। ‘বর্তমানে দলটি সম্পূর্ণ দলগতভাবে খেলছে এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। এ অবস্থায় দল থেকে ভালো কিছু প্রত্যাশা করাই যায়।’

ইরানি কোচ সাঈদ খোদারেহমিও বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন। ‘দক্ষিণ এশিয়া অঞ্চলে ফুটসাল উন্নয়নের জন্য সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ দারুণ একটি সুযোগ। আশা করছি, বাংলাদেশ দল এই আসরে নিজেদের সেরাটাই দিতে পারবে। ভবিষ্যতে সাফের কোয়ালিফিকেশন ধাপ পেরিয়ে বাংলাদেশ একদিন বিশ্বকাপে যাবে। এখানে সম্ভাবনা আছে। শুধু কিছু পরিকল্পনা আর উদ্যোগের প্রয়োজন।’

বাংলাদেশে এখনও ফুটসাল লিগ নেই, সেই ইঙ্গিত করেই ইরানি কোচ জানান, ‘বাংলাদেশে কোনো ফুটসাল লিগ নেই, আমাদের সব খেলোয়াড়ই মূলত মাঠের ফুটবলার। তবে আশার কথা হলো, এই টুর্নামেন্টে সব দলই প্রায় সমান অবস্থানে আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাফ ফুটসালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় ০৬:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬