ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক : 

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন। ২০১৩ সালে চট্টগ্রাম নগরের টাইগারপাস আমবাগান এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় পুলিশ সদস্যকে হত্যা করে আসামিরা।

দণ্ডিত আসামিরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল। এদের মধ্যে তপন চন্দ্র সরকার, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, হত্যার ঘটনায় সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হওয়ায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন। ওইদিন একটি ছিনতাইয়ের ঘটনা দেখে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আরও তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়। মামলার মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন। নিহত কাইয়ুম চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা ছিলেন। ২০১২ সালের ৬ অক্টোবর কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন। তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬