ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের ম্যাচ যে দুই ভেন্যুতে সরানোর কথা ভাবছে আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ স্থানান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সম্ভাবনা খুব একটা দেখছে না আইসিসি।

এরই মধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভারতের তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে আইসিসি। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম এবং থিরুভানান্থাপুরমের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমানে আটটি পিচ প্রস্তুত থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে—৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ।

কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি দুই দফায় আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়।

আইসিসি শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। তবে টুর্নামেন্ট শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় লজিস্টিক জটিলতার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া কঠিন বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বাংলাদেশের ম্যাচ যে দুই ভেন্যুতে সরানোর কথা ভাবছে আইসিসি

আপডেট সময় ১২:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬