ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধান বিচারপতির বাসায় তার বন্ধু আতিক চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে গিয়েছেন তার বন্ধু আতিক চৌধুরী। শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে তিনি বাড়ির পূর্ব পাশের গেট দিয়ে প্রবেশ করেছেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রধান বিচারপতির বাসভবনের গেটজানা গেছে, আতিক চৌধুরী গুলশান থেকে এসেছেন। পেশায় তিনি ব্যবসায়ী।

এর আগে, শনিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। বিকাল ৩টা ২০ মিনিটে একটি সাদা গাড়িতে করে বিচারপতির বাসভবনের পূর্বদিকের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে বিকাল ৪টা ১৪ মিনিটে পশ্চিম দিকের গেট দিয়ে বের হয়ে যান।

এছাড়া, বেলা সোয়া ১২টার দিকে প্রধান বিচারপতির বাসায় যান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (অর্থ) ফারজানা ইয়াসমিন। গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে পৃথকভাবে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম।

প্রসঙ্গত, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেন তিনি। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন,তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধান বিচারপতির বাসায় তার বন্ধু আতিক চৌধুরী

আপডেট সময় ০৬:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭