ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

রূপচর্চায় ডিমের প্যাক

আকাশ নিউজ ডেস্ক :

মুখশ্রী সুন্দর আর মোহনীয় দেখাতে আমরা কত কিছুই না করি! পাশাপাশি ত্বকের তোয়াক্কা না করে বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করি। অথচ প্রাকৃতিক উপাদানে ত্বক ও চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে ভরপুর। ডিম তেমনই একটি উপাদান। খাবার হিসেবে যতটা জনপ্রিয় রূপচর্চার উপকরণ হিসেবে ঠিক ততটা নয়। কিন্তু এই ডিমই শরীরের উপকারের পাশাপাশি ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখে। রূপচর্চায় কীভাবে ডিম ব্যবহার করবেন তা জেনে নিন।

ত্বকের যত্নে ডিম :

♦ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেসপ্যাকের জুড়ি নেই। ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণে ১ চা চামচ হলুদ ও লেবুর রস দিন। ভালো করে নেড়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

♦ ডিমের সাদা অংশের সঙ্গে খানিকটা দুধ মিশিয়ে নিন। আধা চা চামচ হলুদ ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহারে ত্বকের জৌলুসতা বাড়বে।

♦ ত্বকে ব্লাক হেডসের মতো জেদি দাগ তোলার জন্য কসমোলজিস্টরা এই ফেসপ্যাক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। একটি ডিমের কুসুম আলাদা করে সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ব্লাক হেডসের স্থানে (বিশেষ করে নাকের চারপাশে) লাগিয়ে নিন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

♦ ডিমের সাদা অংশ ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে করে তোলে কোমল ও মসৃণ। একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে সঙ্গে আধা চা চামচ ময়দা মিশিয়ে নিন। মিশ্রণটি মুখসহ গলা ও হাতে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

♦ ডিমের সাদা অংশের সঙ্গে আধা চা চামচ মুলতানি মাটি মেশান। ১ চা চামচ লেবুর রস মিশ্রণে দিয়ে ভালো করে নেড়ে নিন। ফেসপ্যাকটি আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য উপকারী এই ফেসপ্যাক।

চুলের যত্নে ডিম :

♦ মাথায় মেহেদি লাগালে সঙ্গে একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

♦ একটি ডিম ভালোভাবে ফেটিয়ে সঙ্গে ১ টেবিল চামচ পাতিলেবুর রস ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে মেখে আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে আপনার চুল হবে কোমল ও ঝলমলে। যাদের চুল বেশি তৈলাক্ত তারা অলিভ অয়েলের পরিবর্তে টকদই দিন।

♦ একটা ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। ব্যবহারের আগে হালকা গরম পানি মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই কন্ডিশনার গোটা চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

Tag :
আপলোডকারীর তথ্য

খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য

রূপচর্চায় ডিমের প্যাক

আপডেট সময় ১০:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪