ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বুটের আঘাতে রক্তাক্ত দোন্নারুম্মা, তবুও কার্ড দেখাল না রেফারি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফ্রেঞ্চ লিগ আঁতে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে পিএসজি। তবে এই ম্যাচের ফল ছাপিয়ে এখনও আলোচনায় ম্যাচে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার চোট। ম্যাচে প্রতিপক্ষের বুটের আঘাতে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ইতালিয়ান গোলরক্ষককে।

মোনাকোর মাঠে ম্যাচের ১৭ মিনিটের সময় এই বীভৎস ঘটনাটি ঘটে। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুট সরাসরি আঘাত হানে দোন্নারুম্মার ডান চোখের নিচে। সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ধাবমান সিঙ্গো থামতে না পেরে চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে, কিন্তু তাঁর বুটের তলার দিকটা সরাসরি আঘাত করে মুখে। তাতে দোন্নারুম্মার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় কাটা অংশ।

এমন মারাক্তক জখমের পর প্রায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। মাঠে ছেড়ে উঠে যেতে হয় দোন্নারুম্মাকে। এমন মারাত্মক ফাউল করেও শেষ পর্যন্ত কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিঙ্গো। যা নিয়ে উঠেছে বিতর্ক। তবে এখানে ওই ফুটবলারের দায় দেখেন না পিএসজি কোচ লুইস এনরিকে। তবে কার্ড না দেখানোয় রেফারির সমালোচনা করেছেন দলটির অধিনায়ক মারকিনিওস।

পিএসজি অধিনায়ক ম্যাচ শেষে বলেন, ‘আমি জানি না রেফারির ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এ রকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’

মারাক্তক জখমের পর সিঙ্গোর দিকে অনেকে আঙুল তুললেও অভিযোগ নেই এনরিকের। পিএসজি কোচ বলেন, ‘এটা রেফারির সিদ্ধান্ত? আমার তো কিছু করার নেই। ঘটনাটি আমি দেখতে পাইনি। এই ধরনের ঘটনা অবশ্য সবসময়ই কঠিন। ফুটবলাররা তো আর ইচ্ছে করে আঘাত করে না! এই ধরনের ম্যাচে রেফারির কাজটাও কঠিন। রেফারির কাজ নিয়ে কথা বলব না আমি।’

Tag :
আপলোডকারীর তথ্য

বুটের আঘাতে রক্তাক্ত দোন্নারুম্মা, তবুও কার্ড দেখাল না রেফারি

আপডেট সময় ০২:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪