ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমবাপ্পে বললেন, যেভাবে খেলতে চেয়েছিলাম মাঠে তার কিছুই করতে পারিনি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে আলোচিত ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন টুর্নামেন্টের শুরু থেকেই আলো ছড়ানো কিলিয়ান এমবাপ্পে। সেই ম্যাচে স্পেনের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স। এমন পরাজয়ের পর হতাশা লুকাননি ফরাসি অধিনায়ক। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা জানিয়েছেন, যেভাবে খেলতে চেয়েছিলেন মাঠে তার কিছুই করতে পারেননি তিনি।

ফরাসি ব্রডকাস্টার এমসিক্স-এর সঙ্গে আলাপকালে এমবাপ্পে বলেন, ‘যেভাবে খেলতে চেয়েছিলাম—কৌশলগত, টেকনিক্যাল কিংবা সার্বিক পারফরম্যান্সের দিক থেকে—আমরা মাঠে তার কিছুই করে দেখাতে পারিনি।’

স্পেনের বিপক্ষে নিজেদের দলের ভুলগুলো লুকাতে চাননি এই ফরাসি অধিনায়ক। তিনি বলেন, ‘বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে যা যা করা উচিত, সেগুলো যদি করতে না পারেন, তবে জয় পাওয়া সম্ভব নয়।’

এবারের আসরে গোল্ডেন বুটেরও অন্যতম দাবিদার ছিলেন এমবাপ্পে। সেই পথেও রেখেছিলেন নিজেকে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৬ ম্যাচে তার মোট গোলসংখ্যা আটটি। কিন্তু সেমিফাইনালের মঞ্চে আক্রমণভাগকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ফ্রান্সের গোলমেশিনও ছিলেন গোলশূন্য।

ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই স্পেনের কৌশলী ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলে লে ব্লুজরা। স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার সহজাত ক্ষমতাকে রুখতে ফরাসিদের যে পরিকল্পনা ছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও জানান এমবাপ্পে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল মাঠের ওপরের দিকে ওদের চেপে ধরা, যেন ওরা নিজেদের নিয়ন্ত্রণে ধীরগতির ছন্দ তৈরি করতে না পারে। কারণ খেলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আর এই কাজটাই আমরা করতে পারিনি।’

২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপার স্বাদ পাওয়া হয়নি ফ্রান্সের। এবার সেমিফাইনালেই থেমেছে বিশ্বকাপ যাত্রা। তবে স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করেই ঘুরে দাঁড়াতে চান এমবাপ্পে। তার ভাষ্য, ‘ফাইনালে ওঠা, দেশকে স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া আর নতুন ইতিহাস গড়া আমাদের সবার স্বপ্ন ছিল। কিন্তু এখন এই কঠিন বাস্তবতা আমাদের মাথা উঁচু করেই মেনে নিতে হবে। আমি বিশ্বাস করি, জেতার পর যেভাবে মাথা উঁচু রাখতে হয়, হারের পরও ঠিক সেভাবেই মাথা উঁচু রেখে মাঠ ছাড়তে হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এমবাপ্পে বললেন, যেভাবে খেলতে চেয়েছিলাম মাঠে তার কিছুই করতে পারিনি

আপডেট সময় ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬