ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

রূপচর্চায় ব্যবহার করুন ফলের খোসা

অাকাশ নিউজ ডেস্ক:

প্রতিদিনই আমরা কোন না কোন ফল খাই৷ তেমনই রূপরর্চার ক্ষেত্রেও বিভিন্ন ফল ব্যবহার করি যেমন লেবু, কমলালেবু, কলা, পেঁপে ইত্যাদি৷ ফল ব্যবহারের পর আমরা ফলের খোসা ফেলে দিই৷ কিন্তু বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ফলের খোসাও কিন্তু বিভিন্ন কাজে লাগে এবং এগুলি রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার হয়৷ তারই কিছু টিপস রইল আপনাদের জন্য৷

শরীরে ঘামের গন্ধ হলে স্নানের আগে জলে লেবুর খোসা ডুবিয়ে রাখুন৷ মাথার চুল থেকেও লেবুর গন্ধ আসবে৷ যাদের বেশি ঘাম হয় তারা এটি প্রয়োগ করে দেখতে পারেন৷
কমলালেবুর খোসা জলে ফুটিয়ে সেই জল একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন৷ এটি খুব সুন্দর একটি পারফিউমে পরিণত হয়৷ বাইরে বেরোনোর আগে এটি শরীরে লাগিয়ে নিলে সারাদিন গায়ে সুন্দর কমলার গন্ধ থাকবে৷
কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন৷ প্রতিদিন সামান্য গরম জলে গুলে মুখ ধুলে ত্বক উজ্জ্বল হয়৷
দাঁতের হলদে ভাবের জন্য অনেকেই প্রাণ খুলে হাসতে লজ্জা পান৷ এই সমস্যা দূর করতে দিতে পারে কলার খোসা৷ কলার খোসা দিয়ে রোজ দুবেলা দাঁত ঘসলে দাঁতের হলদে ভাব দূর হয়ে যায়৷
পেঁপের খোসা সকলেই ফেলে দেন৷ কিন্তু এটিও বেশ উপকারি৷ পেঁপের খোসা দিয়ে পায়ের পাতা ও গোড়ালি ঘষলে পা কোমল থাকে৷ এছাড়াও গোড়ালি ফাটার সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

রূপচর্চায় ব্যবহার করুন ফলের খোসা

আপডেট সময় ১০:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭