ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতীয় দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: নবীউল্লাহ নবী

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, এদেশে ভারতীয় আগ্রাসন ও তাদের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। এসব দোসরদের পুনর্বাসনের সুযোগও দেয়া যাবে না। সতর্ক থাকতে হবে ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাসের বিরুদ্ধেও।

বিএনপির তিন সহযোগী সংগঠনের আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচি সফল করতে আজ সোমবার যাত্রাবাড়ী থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় যাত্রাবাড়ী থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্ত অভিমুখে আগামী বুধবার ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে এ কর্মসূচি পালন করবে সংগঠনগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভারতীয় দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: নবীউল্লাহ নবী

আপডেট সময় ১১:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪