ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শত্রু হয়েও দুঃসময়ে গম্ভীরের পাশে আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক :

একটা সময়ে গৌতম গম্ভীরের সঙ্গে শহিদ আফ্রিদির সম্পর্ক ছিল আদায় কাচকলায়। সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো ২০০৭ সালে ভারত সফরে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ চলাকালীন আফ্রিদি- গম্ভীরের উত্তপ্ত ঝগড়া।

ভারত ও পাকিস্তানের এই দুই তারকার সেই ঘটনা এখনো ক্রিকেট ভক্তদের স্মৃতিতে তাজা। অথচ সেই শত্রুতা ভুলে গম্ভীরের পাশে দাঁড়ালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার।

আইপিএলে অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়ার পর কোচ হিসেবেও সফল হয়েছেন গৌতম গম্ভীর। যে কারণে গত জুলাই মাসে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনারকে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

কিন্তু কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তেমন কোনো সাফল্য পাননি গম্ভীর। তার অধীনে শ্রীলংকা সফরে গিয়ে ২৭ বছর পর সিরিজ হারে টিম ইন্ডিয়া।

শুধু তাই নয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ব্যাপক সমালোচনার শিকার হয় ভারত। দলের চেয়ে বরং কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘরে বাইরে গৌতম গম্ভীরকে নিয়ে যখন এতো সমালোচনা তখন পাশে দাঁড়ালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

পাকিস্তানের তারকা গম্ভীরের প্রশংসা করে বলেছেন, আইপিএলে অধিনায়ক ও কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে একাধিক শিরোপা উপহার দিয়েছেন গৌতম গম্ভীর। আইপিএলে সফল হওয়ার কারণেই তাকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মানে তার মধ্যে কিছু আছে।

তিনি আরও বলেছেন, একটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচিং করার পরে জাতীয় দলকে কোচিং করানো বড় দায়িত্ব। সে কয়েক মাস হলো জাতীয় দলে কোচিংয়ে এসেছে। এখনই তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। আমার বিশ্বাস তাকে সময় দিলে সে ভালো করবে। তার কারণ প্রতিটি সিস্টেমকে প্রভাবিত করতে সময় লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শত্রু হয়েও দুঃসময়ে গম্ভীরের পাশে আফ্রিদি

আপডেট সময় ০৬:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪