ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

আকাশ স্পোর্টস ডেস্ক:
শৃঙ্খলাভঙ্গের দায়ে ওয়ানডে ক্রিকেটে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন শ্রীলংকার বাঁ-হাতি ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা। আজ এক বিবৃতিতে এ কথা জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য শ্রীলংকার ঘোষিত দলে জায়গা হয়নি গুনাথিলাকার।
ইএসক্রিকইনফো জানায়, গত আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন দলের একটি অনুশীলন সেশন মিস করেন গুনাথিলাকা। সেই সাথে অনুশীলনে ও ম্যাচ চলাকালীন অখেলোয়াড়সুলভ আচরণও করেন তিনি। তাই গুনাথিলাকার বিপক্ষে শাস্তি হিসেবে ছয় ওয়ানডে নিষেধাজ্ঞা এনেছে এসএলসি।
এ ব্যাপারে এসএলসির ম্যানেজার আশঙ্কা গুরুসিনহা বলেন, ‘গুনাথিলাকাকে ছয় ম্যাচে বিবেচনা না করার জন্য নির্বাচকদের বলেছে ক্রিকেট বোর্ড। হ্যাঁ, এটি শৃঙ্খলাজনিত কারণে। যে কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।’ চলমান বছর ১২ ওয়ানডেতে ৪২ দশমিক ৪১ গড়ে ৫০৯ রান করেছেন গুনাথিলাকা। এরমধ্যে চারটি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিও ছিলো।
গুনাথিলাকাকে নিষিদ্ধ করার পাশাপাশি আরেক খেলোয়াড়কেও সতর্ক করেছে এসএলসি।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

আপডেট সময় ০৫:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭