ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের মধ্যাঞ্চলে সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তারা জানিয়েছেন, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের কাছে পড়লে দাবানল ছড়িয়ে পড়ে।

সোমবার ইরান সমর্থিত হুথি জানিয়েছে, জাফার দক্ষিণ-পূর্বে নাহাল সোরেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানো হয়। এতে সেখানে আগুন ধরে যায়।

এদিকে হুথি পরিচালিত প্রধান টেলিভিশন নিউজ আউটলেট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আমরান ও সাদাহ গভর্নরেট লক্ষ্য করে সিরিজ বিমান হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এএফপিকে জানায়, জেরুজালেমে পশ্চিমে বেত শেমেশ এলাকায় ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং এর ফলে আগুন ধরে যায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোববার মধ্যাঞ্চলীয় গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত একটি পরিবারকে আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান বার্তা সংস্থা এপিকে জানান, রোববার রাতে নুসেইরাত শিবিরের পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিরা ব্যাপক বোমা হামলার খবর দিয়েছে এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন এবং তাদের নুসেইরাতের আওদা হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজা সিটির আল-আহলি হাসপাতালের পরিচালক ড. ফাদেল নাইম জানান, রোববার সকালে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার শহরে শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি বাড়িতে ইসরাইলি হামলায় ৯ জন নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়।

বৈরুতের উত্তরে আলমাত গ্রামে ইসরাইলি বিমান হামলায় সাতজন শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন। এটি উত্তর ও পূর্বে যেখানে হিজবুল্লাহর উপস্থিতি অনেক বেশি সেখান থেকে বেশ দূরে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরও ছয়জন আহত হয়েছেন।

ইসরাইলের পক্ষ থেকে সরে যাওয়ার কোনো সতর্কবার্তা ছিল না এবং হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইল কোনো মন্তব্য করেনি।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা বলছে, লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে দুই শতাধিক শিশু নিহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ১২:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪