ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

শেখ হাসিনা একজন ‘সাইকোপ্যাথ কিলার : ববি হাজ্জাজ

আকাশ জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস এবং কর্মসূচি আহ্বানের তীব্র প্রতিবাদ জানিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘মতিউর রহমান রেন্টুর বই পড়লেই বোঝা যাবে স্বৈরাচার-পলাতক হাসিনার মানসিক অবস্থা কেমন ছিল। সে একজন সাইকোপ্যাথ কিলার। তার দলের কর্মীরা মারা গেল কিনা সেটা নিয়ে তার মাথাব্যথা নেই।’

ববি হাজ্জাজ বলেন, ‘ক্ষমতায় যাওয়ার মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে সে (শেখ হাসিনা) ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার নির্দেশ দিচ্ছে। ক্ষমতায় থাকতে এভাবেই সে বিরোধী নেতাকর্মী এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিল।’

রোববার শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর মালিবাগে অবস্থিত এনডিএম ঢাকা মহানগর কার্যালয়ে ‘রুখে দাও আওয়ামী ফ্যাসিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ‘১৯৮১ সালে হাসিনা দেশে আসার কিছুদিনের মধ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিহত হতে হয়। এটার পেছনে নিশ্চয়ই ষড়যন্ত্র আছে। হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি যেন সৌজন্যতা না দেখায়, সেই অনুরোধ থাকবে।’

গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘এদেরকে শক্ত হাতে দমন করতে নতুন নির্বাচিত সরকারের বিকল্প নাই। জনগণের ক্ষমতায়নের জন্যই নূর হোসেন থেকে আবু সাঈদ, মীর মুগ্ধরা জীবন উৎসর্গ করেছে। আমরা দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই। নির্বাচিত সংসদই কার্যকর সংষ্কার বাস্তবায়ন করতে সক্ষম।’

সভাপতির বক্তব্যে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, ‘আগামী জানুয়ারি মাসেই আমরা জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই।’

আওয়ামী ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন মোমিনুল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুর উল্লাহ, প্রিন্স চৌধুরী, মহানগর নেতা আসিফ ইকবাল আহমেদ, মিয়া তানভির শহিদ, ছাত্র আন্দোলন সভাপতি মাসুদ রানা জুয়েল, সাধারণ সম্পাদক মুফতি শেখ ফরিদসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা একজন ‘সাইকোপ্যাথ কিলার : ববি হাজ্জাজ

আপডেট সময় ০৯:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪