ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

রাজধানীর রামপুরা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন- মো. জুবায়ের (২১) ও মাইসা খাতুন (২০)। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ী জুবায়ের তার স্ত্রী মাইসাকে নিয়ে রামপুরার মাটির মসজিদ এলাকায় থাকতেন। এই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ পান প্রতিবেশীরা। খবর পেয়ে রামপুরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে জুবায়ের ও তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুই মাস আগে ব্যবসায়ী জুবায়েরের সঙ্গে মাইসার বিয়ে হয়। বিয়ের আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর রামপুরার ভাড়া বাসায় সংসার শুরু করেন তারা।

শনিবার ভোরে জুবায়ের তার এক চাচাতো ভাইয়ের ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা দেন। তাতে অর্থ কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেটি উল্লেখ করেন। পরে সেই ব্যক্তিই পুলিশকে খবর দেন।

পুলিশ ওই বাসায় গিয়ে জুবায়েরের লাশ ফ্যানের সঙ্গে, আর মাইসার লাশ জানালা গ্রিলের সঙ্গে ঝুলন্ত দেখতে পায়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর রামপুরা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪