ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিবি পরিচয়ে শ্রমিকদের টাকা নিয়ে উধাও

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে পুলিশের গোয়ান্দা শাখার (ডিবি) পরিচয় দিয়ে শ্রমিকদের সাড়ে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর উপকণ্ঠ মাহেন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলা ৩টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে মুঠোফোনে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খোয়া যাওয়া টাকাগুলো রাজশাহীর রহমান জুট মিলের। শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য শহরের একটি ব্যাংক থেকে টাকাগুলো তুলে মিলের দুই কর্মকর্তা একটি পিকআপ ভ্যানে চড়ে মিলে যাচ্ছিলেন।

পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের মাহেন্দা এলাকায় দুইটি মোটরসাইকেলে চড়ে চার জন অজ্ঞাত ব্যক্তি পিকআপটির গতিরোধ করে। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে পিকআপের সবাইকে নামতে বলেন। তারা নামতে না চাইলে পিস্তল দেখিয়ে জোর করে তাদের নামানো হয়। এরপর টাকার ব্যাগ, পিকআপের চাবি এবং সবার মুঠোফোন নিয়ে তারা চলে যায়।

এর আগে গত সোমবার নগরীর রানীবাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক নারীর ভ্যানেটি ব্যাগ তল্লাশির নামে চার লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুই প্রতারক। তারা সাদাপোশাকে ছিল। তবে বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে জড়িতরা ডিবি পুলিশের পোশাক পরে ছিল বলে জানিয়েছেন রহমান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।

জানতে চাইলে মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা কারা ছিল, তা জানতে অনুসন্ধান শুরু হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিবি পরিচয়ে শ্রমিকদের টাকা নিয়ে উধাও

আপডেট সময় ১১:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭