ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ইসলামি আইন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : ফয়জুল করিম

আকাশ জাতীয় ডেস্ক :

চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামি আইন বাস্তবায়ন ছাড়া দেশে কেউ শান্তি দিতে পারবে না। বুধবার বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সব ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, সব বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিসহ নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখা ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে ওই বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাও. মুহা. সিরাজুল ইসলাম, মুফতি মো. হাবিবুর রহমান, হাওলাদার মো. সেলিম, কাজী গোলাম সরোয়ার প্রমুখ।

প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসকের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। দেশ থেকে সব ষড়যন্ত্র, দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে হবে। বিগত হাসিনা সরকারের আমলে দেশে কোনো ভোটারধিকার ছিল না। জনগণ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার সঙ্গে ইসলামী আন্দোলনে কর্মীদের অবদান কম ছিল না।

তিনি আরও বলেন, দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিতে আহবান জানান। ইসলামি আইন ছাড়া দেশে কেউ শান্তি দিতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ইসলামি আইন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : ফয়জুল করিম

আপডেট সময় ১১:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪