ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বাগেরহাটে প্রকাশ্য বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে (৩৮) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় তার মোটরসাইকেলে থাকা কামাল নামে ইউনিয়ন স্বেচ্ছাসেক দলের সদস্য কামাল হেসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত কামাল হেসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে স্বেচ্ছাসেক দলের সদস্য কামাল হেসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাগেরহাট শহর থেকে ডেমায় নিজ বাড়ি যাবার পথে দশানী-রামপাল সড়কের মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সজীব সদর উপজেলার ডেমা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সিদ্দিক তরফদারের ছেলে।

সজীব নিহতে খবর ছড়িয়ে পড়লে সেখানে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। দ্রুত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাগেরহাট শহর থেকে মোটরসাইকেল যোগে সহযোগীসহ নিজ গ্রাম ডেমায় ফিরছিলেন বিএনপি নেতা সজীব তরফতার। পথিমধ্যে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মির্জাপুর স্কুলের কাছে মসজিদের সামনে এলে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে বাইসাইকেল দিয়ে গতিরোধ করে দুইটি গুলি করে। এরপর রামদা দিয়ে কুপিয়ে বিএনপি নেতা সজীব তালুকদারের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন স্বেচ্ছাসেক দলের সদস্য কামাল হেসেন।

নিহত বিএনপি নেতার ছোটভাই ডেমা ইউনিয়ন যুবদলের সাবেক নেতা সোহেল তরফতার জানান, তিনিসহ তার বড়ভাই স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহতসহ ২৫টি কল্পিত মামলার আসামি হয়ে এলাকা ছেড়ে থাকতে হয়েছে। এখন স্বৈরাচার না থাকলেও ওরা আমার ভাইকে বাঁচতে দিলনা। আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গডফাদারসহ ঘাতকদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান, ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত সজীব তরফদার ছিল বিএনপির নিবেদিতপ্রান নেতা। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহতসহ ২৫টি মিথ্যা মামলার আসামি হয়ে তাদের পরিবারটিকে এলাকা ছেড়ে থাকতে হয়েছে। এখনো এলাকায় আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী ঘাপটি মেরে রয়েছে। তারাই পরিকল্পিত ভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দ্রত ঘাতক আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাই

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বাগেরহাটে প্রকাশ্য বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪