ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

তথ্য ফাঁসের অভিযোগে নেতানিয়াহুর মুখপাত্র ও উপদেষ্টাসহ চারজন শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র মুখপাত্র এবং অপর তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার নিরাপত্তা সংস্থাগুলো। এতে চরম বিপাকে পড়েছেন খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইসরায়েলের সুপ্রিম কোর্ট রবিবার ঘোষণা করেছে, নিরাপত্তা তথ্য ফাঁস মামলায় চার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা ও মুখপাত্র এলি ফেল্ডস্টেইনও রয়েছে। এই ব্যক্তি দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ে কাজ করত।

ইসরায়েলি সূত্রগুলো বলছে, ইহুদিবাদী ইসরায়েলের চার কর্মকর্তা গ্রেফতার হয়েছে। তারা সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। আর এই তথ্য ফাঁসের কারণে গাজায় এবং লেবাননে চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকদিন ধরেই ইসরায়েলের সেনাবাহিনীসহ কয়েকটি সংস্থা গোপন ফাঁসের বিষয়ে তদন্ত করছে। ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ এবং ইসরায়েলের বিরোধী দলীয় প্রধান ইয়ার লাপিদ এই ঘটনার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। লেবাননেও এখন একই কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তথ্য ফাঁসের অভিযোগে নেতানিয়াহুর মুখপাত্র ও উপদেষ্টাসহ চারজন শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪