ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

প্রতিবন্ধী ভাতিজাকে হত্যা; নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিলেন চাচা

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লার বুড়িচংয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাতিজাকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির নাটক সাজানোর অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। হত্যা করা হয় শারীরিক প্রতিবন্ধী ভাতিজা রফিকুল ইসলামকে (৩৮)।

রফিকুল উপজেলার আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারী বাড়ির হাবু মিয়ার ছেলে। এ ঘটনায় তার চাচা মফিজুল ইসলাম সোমবার কুমিল্লা আদালতে হত্যার ঘটনার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, চাচা মফিজুল ইসলাম প্রতিবন্ধী রফিকুল ইসলামের মৃত্যু নিয়ে ডাকাতির ঘটনা প্রচার করেন। সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে টাকা নিয়ে বিরোধ চলছিল। তাকে ফাঁসাতেই ডাকাতির নাটক সাজানো হয়। মফিজুল ইসলাম আরো বলেন, ছাগল বাঁধার দড়ি দিয়ে শ্বাসরোধে রফিকুলকে হত্যার পর লাশ বেগুনখেতে ফেলে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম জানান, পার্শ্ববর্তী বাড়ির আবুল খায়ের ও তার স্ত্রী শাহনাজ বেগমের সাথে মফিজুল ইসলামের টাকার লেনদেন ছিল। প্রতিপক্ষ আবুল খায়েরকে ফাঁসানোর জন্য মফিজুল ইসলাম ডাকাতির নাটক ও তার ভাতিজা রফিকুলকে হত্যা করেন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে চাচা মফিজুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। আদালতে স্বীকারোক্তি দেয়ার পর বিচারক মফিজুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য-শনিবার রাতে ডাকাতির কথা প্রচার করা হয়। ওই রাতে নিখোঁজ হন ভাতিজা রফিকুল ইসলাম। রবিবার সকালে তার মরদেহ একটি বেগুন ক্ষেতের পাশে পাওয়া যায়।

আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

প্রতিবন্ধী ভাতিজাকে হত্যা; নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিলেন চাচা

আপডেট সময় ০৯:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪